28 Oct 2026, Wed

ছাত্রদল নেতা হত্যায় দায়িত্বে অবহেলা, গুরুদাসপুরের ওসিকে প্রত্যাহার

প্রতীকী ছবি: ছাত্রদল নেতা হত্যায় দায়িত্বে অবহেলা, গুরুদাসপুরের ওসিকে প্রত্যাহার

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। পূর্বে নিরাপত্তার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা পাননি ওই ছাত্রদল নেতা।

গত ২৭ অক্টোবর, মঙ্গলবার পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ স্বাক্ষরিত এক নির্দেশের মাধ্যমে তাকে প্রত্যাহারের কথা জানানো হয়। জারিকৃত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি আবদুল হান্নানকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত রাখা হবে।

ছবি: প্রতীকী