26 Oct 2026, Mon

পুঠিয়ায় গুদাম ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ, ভেতরে মিলল ৫৫৩ বস্তা নষ্ট সার

প্রতীকী ছবি: পুঠিয়ায় গুদাম ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ, ভেতরে মিলল ৫৫৩ বস্তা নষ্ট

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি সারবোঝাই গুদাম ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। গুদামে থাকা জমাট বাঁধা টিএসপি সার হাতুড়ি দিয়ে গুঁড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে গতকাল শনিবার রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটা সোনারপাড়া এলাকায় অবস্থিত ওই গুদামে যান পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। পরে তাঁর উপস্থিতিতে গুদামের তালা খুলে ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সেখানে মোট ৫৫৩ বস্তা নষ্ট টিএসপি সার দেখতে পায় প্রশাসন।

ছবি: প্রতীকী